বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক, দুই নেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদি একসঙ্গে বৈঠক করছেন, আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দুই দিনের সম্মেলনের সাইড লাইনে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ এপ্রিল) এই বৈঠক হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ডক্টর খলিলুর রহমান।

তিনি বলেন, বিমসটেক এর ২ দিনের সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ৪ এপ্রিল সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মুহাম্মদ ইউনূস এর বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবারের সম্মেলনের পর শুক্রবার থেকে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিষয়:বাংলাদেশ-ভারত বিমসটেক সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…