রাজনীতি

বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা এর ছবি, পেছনে বিএনপি লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা এর ছবি, পেছনে বিএনপি লোগো, যা রাজনৈতিক আলোচনার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আলোচনার জন্য আগামী ২ জুন (সোমবার) বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।

শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।

সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেয়ার কোনো কারণ নাই। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে, সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।

এর আগে গত ২৪ মে প্রধান উপদেষ্টা বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। সে সময় বিএনপির সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন- এই তিনটি বিষয়ে আলোচনা হয়।

বিষয়:প্রধান উপদেষ্টাবিএনপিমুহাম্মদ ইউনূসসালাহউদ্দিন আহমদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…