বাংলাদেশ

গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা গণহত্যার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জাতীয় বিষয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলন থেকে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মানবতার বিপর্যয় নিয়ে ডি-এইট সম্মেলনের বিশেষ সেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমন আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ভাষায়ই প্রকাশ করা যাচ্ছে না, গত ১৪ মাস ধরে ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর কী পরিমাণ গণহত্যা চালিয়েছে।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ১৮ ডিসেম্বর রাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিষয়:গণহত্যা প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…