অর্থনীতি

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলা বিষয়ক আলোচনা সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা মোকাবেলা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন, উপস্থিত সদস্যরা মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠক আহ্বান করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়ে বলেছেন, শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা বৈঠকে যোগ দেবেন।

গত বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিন ন্যূনতম ১০ শতাংশ হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে শুল্কের হার ছিল গড়ে ১৫ শতাংশ।

অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।

যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক।

বাংলাদেশ ছাড়াও বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ওপর ২৯ শতাংশ ও চীনের ওপর ৩৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ওপর আরোপ হয়েছে ২০ শতাংশ শুল্ক।

এছাড়াও জাপানের ওপর ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫, মালয়েশিয়া ২৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, পাকিস্তান ২৯ শতাংশ , শ্রীলঙ্কা ৪৪ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ ও কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

বিষয়:অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…