বাংলাদেশ

বেইজিং পৌঁছালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বেইজিংয়ে পৌঁছেছেন, নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা বেইজিংয়ে পৌঁছানোর সময় নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে আজ সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। চার দিনের সরকারি সফরে আজ কর্মব্যস্ত দিন পার করেছেন তিনি।

বিষয়:প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার চীন সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…