প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও খুবই সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, এবারের সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে ৫০টির উপর বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সবগুলো বৈঠকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের অন্তবর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি সহযোগিতা করার কথা বলেছেন।








