বাংলাদেশ

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন। তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

জানা গেছে, আজ সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হবে। আগামীকাল মঙ্গলবার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে।

এরপর প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে জোর দেবে ঢাকা। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ। তিনি বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…