গনভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান জাদুঘর দ্রুত নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শন করে তিনি বলেন, আয়নাঘরের বন্দীদের ওপর যে অত্যাচার হয়েছিলো তা সবাইকে মনে করিয়ে দিতে এর একটি প্রতিরূপ গনভবন জাদুঘরে থাকা উচিত। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, স্বৈরশাসকের নৃশংস শাসনের প্রতীক হয়ে আছে গণভবন।






