প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে বুধবার ১৩ নভেম্বর স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
এর আগে, অধ্যাপক ইউনূস আজ কপ-২৯ এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। এছাড়া বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকেও অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা।








