চট্টগ্রাম

চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৩৩ দফা ইশতেহার ঘোষণা

চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৩৩ দফা ইশতেহার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও বক্তাদের উপস্থিতিতে চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৩৩ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ১২ মাসের কর্মপরিকল্পনা নিয়ে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, সেশনজট নিরসন, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি, নিয়মিত চাকসু নির্বাচন, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনকে অগ্রাধিকার দেওয়া হয়।

৩৩ দফা ইশতেহারের মধ্যে ৯টি ফোকাস পয়েন্টে-আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম উল্লেখ করেন।

এ সময় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:চাকসু নির্বাচন ২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…