চট্টগ্রাম

চাকসু নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল

ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ছাত্রনেতারা উপস্থিত, যেখানে বিভিন্ন ছবি ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৮ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারীস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:চাকসু নির্বাচন ২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…