শেখ হাসিনার বিচার প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে ছাত্রলীগ। সরকার বিচারিক প্রহসন করছে বলে মন্তব্য করে বিবৃতিতে এই প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি
সোমবার ২১ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে সহিংসতায় সম্পৃক্তদের বিরুদ্ধে কোন মামলা বা আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা প্রত্যাখান করছে ছাত্রলীগ।







