চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা খুন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:৩১ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জাহিদ হাসান ঝলক নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রানা নামের আরও একজনের আহত হবার খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ খান ঝলক উপজেলার সলিমাবাদের সামিনুরের ছেলে ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সলিমাবাদ ইপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম অপু জানান, নিহত ঝলক সোমবার রাতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এসয় প্রতিপক্ষ রফিকুলের ছেলে রানা ও তার ভাই আকাশ দলবল নিয়ে পরিকল্পিতভাবে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে। এসময় তারা ঝলককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে আহত ঝলকের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ওই পক্ষের রানা নামের একজন আহত হয়। পরে স্থানীয়রা ঝলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঝলক ও রানা পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়া মামলা পর্যন্ত গড়িয়েছে বলেও তিনি জানান। তার দাবি, দেড় দুই বছর আগে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতার সূত্রপাত ও তা থেকেই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে এ মর্মান্তিক ঘটনা।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঝলকের সাথে গ্রাম্য সালিশকে কেন্দ্র প্রতিপক্ষের কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন ও দায়িদের আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনছাত্রলীগ নেতাটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT