চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Banglabid

ঘোষণা অনুযায়ী, কর্মসূচি আজ সোমবার বেলা একটায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতা-কর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হোয়াটসঅ্যাপে লিখিতভাবে গণমাধ্যমকে বলেন, ‘মানসিক চিকিৎসাকেন্দ্রের অবহেলায় দিন দিন রাবিতে উন্মাদের সংখ্যা বাড়ছে। এ রকমই এক বদ্ধ উন্মাদ সালাহউদ্দিন আম্মার। উপযুক্ত চিকিৎসার অভাবে সে ক্রমশ শিক্ষার্থী থেকে প্রশাসকের ভূমিকায় অভিনয়ের ভীমরতিমূলক জটিলে রোগে আক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশবরেণ্য মনোবিদ ও পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসাকেন্দ্র থাকা সত্ত্বেও উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের অবহেলায় মেধাবী শিক্ষার্থীটি মানসিক ভারসাম্য হারিয়ে অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের মাঝে ফাটল দেখা দিচ্ছে।’

Reneta

২৪ ঘণ্টার মধ্যে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে সুলতান আহমেদ রাহী লিখেছেন, ‘বারবার অনুরোধ সত্ত্বেও “মানসিক চিকিৎসাকেন্দ্র” তার সঠিক পরিচর্যা না করায় এহেন অছাত্রসুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা করানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না, ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলের মানববন্ধনমানসিক চিকিৎসার দাবিসালাহউদ্দিন আম্মার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানা গেল রোজা শুরুর এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

পরবর্তী

এমআইএসটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম রেসপনসিবল এআই সামিট

পরবর্তী
ছবি সংগৃহীত

এমআইএসটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম রেসপনসিবল এআই সামিট

ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT