চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের বিচারের পর জকসু চায় ছাত্রদল

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৮:১৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
শিক্ষা
A A
ছাত্রদলের প্রতিবাদ মিছিল ছাত্রলীগের বিচারের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিচারের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) চায় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। একইসাথে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট নির্দেশনা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধনে এ কথা বলেন তারা৷

দাবি তিনটি হলো- মন্ত্রণালয়ের আশ্বাস মোতাবেক শিক্ষার্থীদের জন্য ৭০% আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন করা, ফ্যাসিস্ট ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং দ্রুত জকসুর নীতিমালা প্রনয়নসহ সকল কর্যক্রম শেষ করা।

Banglabid

নেতাকর্মী বলেন, কতগুলো ছাত্র সংগঠন আমাদের মতো আন্দোলন করছে। কিন্তু তারা উপাচার্য ও প্রশাসনের লোকদের অবরুদ্ধ করে রেখেছিল। আন্দোলনের গনতান্ত্রিক রূপ আছে, আমরা তাদেরকে বলবো গণতান্ত্রিক উপায়ে প্রশাসনকে চাপ দিয়ে দাবি আদায় করতে।

তারা বলেন, কিছু আন্দোলনকারী শুধু জকসুকে টার্গেট করে আন্দোলন করছে। আবাসন ভাতা নিয়ে তারা কিন্তু সত্যিকার অর্থে কাজ করছে না।

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহত্যাকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এখনো আছে, যে বিশ্ববিদ্যালয়ের জকসুর নির্বাচনে ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা সেই নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে হতে পারে না। আমরা দেখেছি কিছু কিছু লোক আবাসন ভাতার বিষয়টি পিছনে রেখে ভিন্ন উদ্দেশে জকসু নির্বাচনকে সামনে আনতে চাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্রদল জকসু নির্বাচন চায়, তবে তার আগে আমাদের মধ্যবিত্ত যে শিক্ষার্থী খেতে পায় না, ঠিকভাবে তার খরচ চালাতে কষ্ট হয় তার জন্য আবাসন ভাতা নিশ্চিত হোক।

Reneta

তিনি বলেন, আমরা চাই জকসু প্রয়োজনে পরশুদিন আয়োজিত হোক। তবে তার আগে আগামীকাল ছাত্রলীগের বিচার নিশ্চিত করা হোক। শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা ও ছাত্রলীগের বিচারের মাধ্যমে জকসু নির্বাচনের জন্য আগামীতে আমরা আর কঠোর কর্মসূচি দিব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল বলেন, প্রশাসনের একটি অংশ চায় না শিক্ষার্থীরা আবাসন ভাতা পাক। কারণ যদি আবাসন ভাতা শিক্ষার্থীরা পায় তাহলে ছাত্রদল যে যমুনাতে আন্দোলন করেছে সেটি নাকি সফল হয়ে যাবে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্রদল শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতার দাবিতে যে সময় বেঁধে দিয়েছে তার মধ্যে যদি কার্যকর করা না হয় তাহলে আমরাও তালা দিব।

তিনি বলেন, আমাদের যদি তালা দিতে হয় তাহলে আপনাদের ভবন থেকে বের করে তালা দিব, যাতে মন্ত্রণালয়ে ঘুরে আপনারা দাবি মানিয়ে আনতে পারেন। আমরা জকসু দেওয়ার জন্য বিরোধিতা করছি না৷ কিন্তু তার আগে নিষিদ্ধ ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে। কোনো গণহত্যাকারী এই বিশ্ববিদ্যালয়ে বিচরণ করতে পারবে না। আমরা প্রশাসনকে বলতে চাই, কুসুম কুসুম আন্দোলন দিয়ে আপনারা কাকে জনপ্রিয় করতে চান সেটা আমরা বুঝি। কিন্তু ছাত্রদল কুসুম কুসুম আন্দোলন করবে না।

এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ ও রাসেল মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের বিচার চায় ছাত্রদলজকসুজগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের জাতীয় হ্যান্ডবল: পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন আনসার

পরবর্তী

তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে: দুদক কমিশনার

পরবর্তী
দুদক কমিশনারের সাক্ষাৎকারের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে: দুদক কমিশনার

বাংলাদেশি অভিনেতা দিনেশের ছবি, তিনি কেজিএফ সিনেমার অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT