চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই টেস্টে বোলিংয়ে দুর্দান্ত করলেও ব্যাট হাতে শুরুটা ভালো হল না বাংলাদেশের। ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে লাল-সবুজ দল। ফলো-অনের শঙ্কাও জেগেছে শান্ত বাহিনীর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। ১২ রান করে ক্রিজে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস করেছেন ১৩ রান।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের ইনিংসে প্রথম ওভারে উইকেট তুলে নেন বুমরাহ। অফস্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দেন সাদমান। স্টাম্পে গিয়ে আঘাত করে বল। ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি।

নবম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন আকাশ দীপ। ৩ রান করা জাকির ও শূন্য রানে থাকা মুমিনুলকে ফেরান ২৭ বর্ষী পেসার। এরপর বেশি সময় টিকে থাকতে পারেননি অধিনায়ক শান্তও। ৩০ বলে ২০ রান করে আউট হন তিনি। উইকেট ধরে খেলার চেষ্টা করেন মুশফিক। তাকেও ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আগেরদিন ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির আগেই। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিতে বেশি সময় নেননি তাসকিন। ১৭ রান করা আকাশ দীপকে সাজঘরে ফেরান টাইগার পেসার। তারপর তুলে নেন তৃতীয় উইকেটও, সেঞ্চুরি করা অশ্বিনকে ফেরান। আক্রমণে এসে হাসান তুলে নেন ভারতের শেষ উইকেট, ৫ উইকেট ঝুলিতে পোরেন সেটি দিয়ে।

৯১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ৩৭৬ রানে গুটিয়ে যায়। ১৩৩ বলে ১১৩ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে ফেরান তাসকিন। ইনিংসে ৩ উইকেট তার। হাসান মাহমুদ ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মিরাজ ও নাহিদ রানার।

Reneta

চেন্নাই টেস্টের প্রথমদিনে বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথমদিনে নায়ক হন ৪ উইকেট নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশ দীপচেন্নাই টেস্টজাকিরবাংলাদেশবুমরাহভারতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT