পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছে ধোনি-মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস। টসে হেরে আগে ব্যাট করবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের দল। খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে।
চেন্নাই একাদশে দুটি পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার মাথিসা পাথিরানা এবং তুষার দেশপাণ্ডে বাদ পড়েছেন। পরিবর্তে দলে এসেছেন শার্দূল ঠাকুর এবং রিচার্ড গ্লিসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামছেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের জন্য ডাক পড়েছে বাঁহাতি তারকা পেসারের।
চেন্নাই একাদশ: আজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড, ড্যারিল মিচেল, মঈন আলী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, শার্দূল ঠাকুর, মোস্তাফিজুর রহমান, রিচার্ড গ্লিসন।








