ক্রিকেট

ধোনি নাকি ঋতুরাজ, অধিনায়কত্বে ‘সন্দেহে’ চাহার

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা দলীয় জার্সি পরে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা দলীয় জার্সি পরে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে অনেকদিন নেতৃত্ব দিয়েছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ মৌসুমে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, খেলছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে। তবে খেলার মধ্যে পরামর্শের জন্য নতুন ও পুরনো অধিনায়ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন পেসার দীপক চাহার।

১৭তম আসরে খেলতে নেমে নতুন অধিনায়কের নেতৃত্বে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে মোস্তাফিজ-ধোনির চেন্নাই। ঋতুরাজ দায়িত্ব পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও নিতে পারেননি ম্যাচের, এমনও মনে হচ্ছে।

মঙ্গলবার সংবাদমাধ্যমে চাহার বলেছেন, ‘আমি একবার মাহি ভাইয়ের (ধোনির) দিকে এবং আরেকবার ঋতুরাজের দিকে তাকাই, তারা উভয়েই ফিল্ডিং এবং সবকিছু জন্য ঠিক করছে। আমি কিছুটা সন্দেহে পড়ে যাই, কার দিকে তাকাতে হবে। কিন্তু ঋতুরাজ ভালো করছে এবং সামনের দিকে আগাচ্ছে।’

‘যখন থেকে খেলছি, পাওয়ার প্লেতে ৩ ওভার বল করছি, চারপাশে নতুন নিয়মের সাথে যতটা সম্ভব অভ্যস্ত হয়ে ভালো বল করার চেষ্টা করছি। এর আগে প্রথম ২-৩ বলে একটি বাউন্সার করলে ব্যাটাররা তারপর ফুল লেন্থের বলের জন্য প্রস্তুত থাকতো, তবে ওভারে দুটি বাউন্সারের নতুন নিয়ম সব পেসারদের বেশ সাহায্য করে।’

চেন্নাই সুপার কিংস প্রথম দুই ম্যাচে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে। টাইগারদের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন। প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।

বিষয়:আইপিএল ঋতুরাজ গুজরাট চাহার চেন্নাই ধোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…