চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলীয় ক্লাবের কাছে হারল চেলসি, শেষ ষোলোতে বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সঙ্গে একের পর এক ধরাশায়ী হচ্ছে ইউরোপিয়ান পরাশক্তিগুলো। একদিন আগে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চমক দিয়েছিল বোতাফোগো। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিকে হারিয়ে দিয়েছে আরেক ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো। রাতের অন্য ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ।

ফিলাডেলফিয়ায় শুরুতে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ফ্ল্যামেঙ্গো জিতেছে ৩-১ গোলে। তাতে ৩৩ বছর পর প্রথমবার ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত জয় পেল লাতিন আমেরিকার কোনো দল।

১৩ মিনিটে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৬২ মিনিটে সমতা ফেরান ব্রুনো হেনরিক। এর ৩ মিনিট পর ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে নেন দানিলো। ৬৮ মিনিটে নিকোলাস জ্যাকসন বাজে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। একজন কম নিয়ে আর পেরে উঠেনি তারা। ৮৩ মিনিটে ওয়ালেস ইয়ানের গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ফ্ল্যামেঙ্গো।

ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে অকল্যান্ড সিটিকে ৬-০তে বিধ্বস্ত করেছে বেনফিকা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি এঙ্গেল ডি মারিয়া, দুটিই পেনাল্টি থেকে। অপেশাদারদের নিয়ে গড়া এই ক্লাব প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল ১০-০ গোলে। ৬ গোলে জিতেও ৪ পয়েন্ট পাওয়া বেনফিকার নকআউট নিশ্চিত নয়। কারণ শেষ ম্যাচ তাদের খেলতে হবে বায়ার্নের বিপক্ষে।

এদিকে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে। বায়ার্নের হয়ে একটি করে গোল হ্যারি কেন ও মিচেল ওলিসের। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত হয়ে গেছে বায়ার্নের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব বিশ্বকাপ ২০২৫চেলসিবায়ার্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT