চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাইটন পরীক্ষাতেও ব্যর্থ ল্যাম্পার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চেলসির দ্বায়িত্ব নেয়ার পর এখনও আলোর মুখ দেখতে পাননি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। প্রিমিয়ার লিগে উলভসের কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এবার প্রিমিয়ার লিগের লড়াইয়ে হেরেছে ব্রাইটনের বিপক্ষে। ব্লুজদের দায়িত্ব নেয়ার পর তিনটি ম্যাচেই পরাজয় দেখলো ল্যাম্পার্ড।

স্টামফোর্ড ব্রিজে ব্রাইটনের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে চেলসি। সফরকারী দলটির গোল দুটি করেছেন ড্যানি ওয়েলবেক ও জুলিও এনসিসো। স্বাগতিকদের একমাত্র গোলটি করেছেন গ্যালাগার। এই জয়ে ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নিজের অবস্থান শক্ত করলো ব্রাইটন। অন্যদিকে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের এগারোতেই থাকলো চেলসি।

ঘরের মাঠে শুরুতে চেলসি এগিয়ে থাকলেও ম্যাচজুড়ে বল দখলে দাপট ছিল ব্রাইটনের। ম্যাচে প্রথম গোলটিও পেয়েছিল প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটি। ১৩ মিনিটে চেলসিকে এগিয়ে নেন গ্যালাগার। বিরতির আগেই সমতায় ফেরে ব্রাইটন। ৪২ মিনিটে চেলসির জালে বল পাঠান ওয়েলবেক।

বিরতির পর জমেছিল লড়াই। ৬৯ মিনিটে ব্রাইটনকে লিড এনে দেন এনসিসো। পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি। আক্রমণ-প্রতি আক্রমণে মেতে শেষ হয় সময়। গোল শোধ করতে না পারায় ঘরের মাঠে পরাজয় মেনে নিতে হয় ল্যাম্পার্ড শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিপ্রিমিয়ার লিগব্রাইটনলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT