চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন: ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে

আশরাফুল ইসলাম রন্জুআশরাফুল ইসলাম রন্জু
৯:৫৯ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল সাড়ে ৮টা হতে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে।

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ১৮০টি কেন্দ্রে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ১৭২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

জানা গেছে, উপনির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৮০০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৩৩ জন ম্যাজিস্ট্রেট ও ১৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

৩টি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাট) আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১ হাজার ১৭০ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৪ হাজার ২৮০জন।

এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০টি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান- নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার- আপেল, খুরশিদ আলম বাচ্চু- মাথল, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক- লাঙ্গল, জাকের পার্টির গোলাম মোস্তফা- গোলাপফুল, বিএনএফের নাবীউল ইসলাম- টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Reneta

অপরদিকে, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৫ হাজার ৬১২ জন।

এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী পরিবারের সন্তান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের কামরুজ্জামান খাঁন টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) ও ৩(সদর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ইভিএম মেসিনসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বিএনপি নেতা হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ হতে পদত্যাগ করায় আসন দুইটি শুন্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমউপ-নির্বাচনচাপাইনবাবগঞ্জভোট গ্রহণসংসদীয় আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মারা গেছেন

জুন ২১, ২০২৬

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

জুন ২১, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।

বর্তমানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সাংগঠনিক শক্তি নেই: অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ

জুন ২১, ২০২৬
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT