চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ‘টাইগার অব দ্য ম্যাচ’ জাকির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে ‘টাইগার অব দ্য ম্যাচ’ জাকিরের পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি। ওপেনার হিসেবে বাংলাদেশের প্রথম। অসাধারণ ইনিংস খেলে টাইগার ক্রিকেট ইতিহাসে নাম লেখানো জাকির হাসান পেয়েছেন চ্যানেল আই টাইগার অব দ্য ম্যাচ পুরস্কার।

দায়িত্বশীল ব্যাটিং ও অসাধারণ টেকনিকে সবার মন জয় করে নেন ২৪ বছর বয়সী জাকির। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শেষে এ তরুণের হাতে ১৫০০ ডলারের ডামি চেক তুলে দেন ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পরিচালক সানাউল আরেফিন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ক্রীড়া সংগঠক আ.জ.ম নাসির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশের ক্রিকেটার জাকির ‘টাইগার অব দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

টেস্ট ম্যাচটি পঞ্চম দিনে যায় জাকিরের সেঞ্চুরির সুবাদেই। ৩১৫ মিনিট ক্রিজে কাটান। ২২৪ বল খেলে ১৩ চার ও এক ছয়ে ১০০ রান করে আউট হন এ বাঁহাতি।

ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের ইনিংস থামে ৩২৪ রানে। প্রথম ইনিংসে দেড়শতে অলআউট হওয়া দল পরেরবার তোলে দ্বিগুণের বেশি রান। যেখানে বড় অবদান ছিল জাকির ও নাজমুল হোসেন শান্তর ১২৪ রানের ওপেনিং জুটির।

অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন। ওয়ানডে সিরিজ জয়ী (২-১) বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো ১৮৮ রানের বড় হারে। পরের টেস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৪ ডিসেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজাকির হাসানবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT