চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হোসেনের পিতা মারা গেছেন

A man with a beard and white shirt standing in a green rural landscape with trees and a small house in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হোসেনের পিতা মোহাম্মদ হাবিবুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আজ ৩০ আগস্ট বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মোহাম্মদ হাবিবুর রহমান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনির জটিলতায় আক্রান্ত ছিলেন।
আজ বুধবার সকালে নারায়গঞ্জের সোনারগারঁ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাবিবুর রহমান মারা যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



