ইউটিউব থেকে আরও একটি সিলভার প্লে বাটন অর্জন করলো চ্যানেল আই।
চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অন্যতম ‘Channel i Movies’ ইউটিউব চ্যানেলটি খুব অল্প সময়ের মধ্যে অর্জন করলো সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড।
ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত সিনেমাগুলো নিয়মিত আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। এই নিয়ে ১০ টিরও বেশি ইউটিউবের প্লে বাটন জমা হলো চ্যানেল আইয়ের ঝুলিতে।
এ বিষয়ে চ্যানেল আই ডিজিটালের জেনারেল ম্যানেজার আজিম হোসেন বলেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে টিকে থাকা বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা আমাদের মান সম্মত কন্টেন্ট দিয়ে সেই জায়গাটিতে বেশ ভালোভাবেই অবস্থান করছি। চ্যানেল আইয়ের দর্শকদের এই ভালোবাসা অব্যহত থাকলে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আরও অনেক দূরে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, কোনো ইউটিউব চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ইউটিউব থেকে অ্যাওয়ার্ড স্বরূপ একটি সিলভার প্লে বাটন প্রদান করা হয়। আর ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করলে প্রদান করা হয় গোল্ডেন প্লে বাটন। ইতোমধ্যে চ্যানেল আই ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটনও অর্জন করেছে।










