চ্যানেল আই’র সিনিয়র স্টাফ করেসপনডেন্ট জহির মুন্নার ছোট বোন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনের জন্য একজন মহিলা সাংবাদিকের ছবি, তিনি হালকা হাসি ও পোষাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর সিনিয়র স্টাফ করেসপনডেন্ট জহির মুন্নার ছোট বোন রেশমা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোরে ফজরের নামাজের আযানের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়ার সময় রেশমার বয়স ছিল ৩৭ বছর। তার দশ বছরের এক সন্তান রয়েছে।
প্রেগনেন্সিজনিত গুরুতর অসুস্থতা নিয়ে গত ১১ সেপ্টেম্বর তারিখ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাতদিন তিনি আইসিইউতে ছিলেন। সেটিই ক্রমান্বয়ে মারাত্মক অবস্থায় পৌঁছে যায়। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি।
আজ বাদ আসর বালিয়াপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
রেশমা ইসলামের মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






