চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর আজাদ বিশ্বাসের বাবা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হালিম বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
হালিম বিশ্বাস দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।







