চ্যানেল আই এর রিপোর্টার শহিদুল্লাহ রাজুর বাবা আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেন মাস্টার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউ’ন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার ২৭ জুন বিকেল ৩টা ৫০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স ৮৪ বছর ছিল।
রাজুর বাবা কুড়িগ্রামের কাঁঠাল বাড়ি ইউনিয়নের নেফার দরগা গ্রামের বাসিন্দা। তিনি নেফার দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
রাজু জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল সোমবার অচেতন অবস্থায় কুড়িগ্রাম থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আজ বিকেলে তার মৃত্যু হয়।







