বিনোদন

দুই কিংবদন্তিকে স্মরণ করছে চ্যানেল আই

দুই কিংবদন্তি ব্যক্তিত্বের ছবি, স্মরণ ও সম্মান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য দুই কিংবদন্তি ব্যক্তিত্বের স্মরণে তোলা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সাংস্কৃতিক জগতের দুই কিংবদন্তির প্রয়াণ দিবস বৃহস্পতিবার (২১ আগস্ট)। এদের একজন জনপ্রিয় চিত্রনায়ক অভিনেতা নায়করাজ রাজ্জাক, এবং অন্যজন অভিনেতা, পরিচালক, প্রযোজক আবদুল্লাহ আল মামুন।

দুই কিংবদন্তিকে নিয়ে দিনভর নানা আয়োজন রেখেছে চ্যানেল আই। এদিন সকালে গান দিয়ে শুরুতে ছিলো নায়করাজ রাজ্জাক অভিনীত এবং আবদুল্লাহ আল মামুন পরিচালিত চলচ্চিত্রের গান। শিল্পী হিসেবে ছিলেন ইমরান খন্দকার, শুভ এবং শানু।

এদিন বেলা ১২টা ৩৫ মিনিটে রয়েছে ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব। যেখানে উপস্থিত থাকবেন অভিনেতা খায়রুল আলম সবুজ এবং ডলি জহুর। তারা দুই প্রয়াত কিংবদন্তিকে নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলবেন।

দুপুরে ‘এবং সিনেমার গান’-এ দেখানো হবে নায়ক রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। বিকাল ৩টা ৫ মিনিটে থাকছে কাজী জহির পরিচালিত চলচ্চিত্র ‘অবুঝ মন’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাইখ সিরাজ-এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় নায়ক রাজ্জাককে নিয়ে বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’।

বিষয়:অভিনেতা আবদুল্লাহ আল মামুন নায়করাজ পরিচালক প্রযোজক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…