চ্যানেল আই অনলাইনের ক্রীড়া সাংবাদিক আবু রায়হান ইফাতের বাবা হাফেজ মাওলানা আব্দুর রশিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মাওলানা আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চ্যানেল আই কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল সাড়ে দশটায় আব্দুর রশিদের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাড়াইরপাড়া মোল্লাবাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে এগারোটায় লক্ষ্মীপুরের রামগঞ্জে আল ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় আব্দুর রশিদ রামগঞ্জ উপজেলাধীন আশারকোটা আল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ২০২৪ সালের নভেম্বরে লিভারের অসুস্থতায় আক্রান্ত হন তিনি। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।







