চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চতুর্থ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অমানুষ’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও মিথিলা। এছাড়াও আরও অভিনয় করেছেন নওশাবা আহমেদ, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

টেলিফিল্ম
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মণ্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক টেলিফিল্ম ‘নায়ক’। রচনা মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

নাটক
নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ।

‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅমানুষআরশ খানচ্যানেল আইজাকিয়া বারী মমজাহিদ হাসানজিয়াউল হক কিসলুতারিক স্বপনতৌহিদা তাসনিন তিফানওশাবা আহমেদনিরবমাইমুনা মমমিথিলামিশা সওদাগরমৌসুমী মৌরাশেদ মামুন অপুরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসজলসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT