চ্যানেল আই’র ডিজিটাল সাংবাদিক তানবীর লিমনের মা মমতাজ বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিরোজপুরের কাউখালীতে উত্তর নিলতী গ্রামের নিজ বাড়িতে আগামীকাল সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মমতাজ বেগমের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত।








