বিনোদন

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

চ্যানেল আই অনলাইন ব্যান্ড ফেস্ট ২০২৫ এর পোস্টার, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ব্যান্ড ফেস্ট ২০২৫ এর পোস্টার, যেখানে ব্যান্ড পারফরম্যান্সের ছবি ও সংগীতের নোটেশন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় এক যুগ আগে কিংবদন্তী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠে এই উৎসব।

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগে প্রতিবছর বিরাট আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়। দেশ সেরা ব্যান্ডগুলো থাকে এই আয়োজনে। এবারও হচ্ছে না ব্যতিক্রম।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাবে ১২ টি ব্যান্ড দল।

কারা কারা পারফর্ম করবে, তা জানা যাবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। এদিন ব্যান্ড ফেস্ট নিয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২ টায় চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, শফিক তুহিন, জয় শাহরিয়ার, শামিম আহমেদ প্রমুখ।

এবারের আয়োজনটি পরিচালনা করবেন রাজু আলীম এবং অনন্যা রুমা।

বিষয়:আইয়ুব বাচ্চু কনসার্ট চ্যানেল আই চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ব্যান্ড ফেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…