চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর ২৭ বছর উদযাপন উপলক্ষে রঙিন ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে এক নতুন সূর্যোদয় হয়েছিল। আজ সেই সূর্য ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। চ্যানেল আই শুধু একটি টেলিভিশনের নাম নয়, বরং বাংলাদেশের গণমাধ্যমে এক আলোকবর্তিকা, যা দর্শকের হৃদয়ে জাগিয়েছে গভীর প্রত্যয়— “হৃদয়ে বাংলাদেশ”।

বাংলাদেশের মাটি, মানুষ, প্রকৃতি, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গী হয়ে কোটি দর্শকের ভালোবাসায় চ্যানেল আই হয়ে উঠেছে সবার প্রাণের চ্যানেল। ২৬ বছরের বর্ণিল পথচলায় সংবাদ, সংস্কৃতি, বিনোদনসহ সব ক্ষেত্রেই চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছে অটলভাবে।

চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবসময় প্রাধান্য দিয়েছে বাংলাদেশের মাটি-মানুষ ও প্রাণ-প্রকৃতিকে। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে “হৃদয়ে মাটি ও মানুষ” অনুষ্ঠানটি বিশেষভাবে স্থান করে নিয়েছে বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে। প্রাণ-প্রকৃতি রক্ষায় “প্রকৃতি ও জীবন” অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

দেশের প্রতিটি বিশেষ দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে উৎসব আয়োজন এখন এক ঐতিহ্য। পাশাপাশি “তৃতীয় মাত্রা”, “সংবাদপত্রে বাংলাদেশ”-এর মতো অনুষ্ঠান ২৬ বছর ধরে দেশের মানুষকে দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও সমকালীনতার প্রতিফলন। শুধু সংবাদ পরিবেশনের বাইরে গিয়ে চ্যানেল আই মানুষের জীবন, সংগ্রাম ও স্বপ্নের কথাও বলেছে।

একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস— জাতীয় চেতনার প্রতিটি মুহূর্তে চ্যানেল আই ছিল অগ্রণী অংশীদার। নাটক, গান, চলচ্চিত্র ও নানা আয়োজনের মাধ্যমে গড়ে তুলেছে এক সৃজনশীল জগৎ, যেখানে মানুষ খুঁজে পেয়েছে ভালোবাসা, সাহস ও জীবনের নতুন অর্থ।

চ্যানেল আইয়ের যাত্রার পর ২০০৩ সালে ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়ে নির্মাণ করেছে একের পর এক আলোচিত ও প্রশংসিত ছবি। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক বিকাশে ইমপ্রেস টেলিফিল্ম রেখেছে অভূতপূর্ব অবদান।

টেলিভিশনের পর্দা পেরিয়ে চ্যানেল আই দুনিয়াজুড়ে দর্শকদের সঙ্গে যুক্ত আছে অনলাইন ও  ডিজিটাল মাধ্যমে। বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্ম দ্রুত সময়েই দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

২৬ বছরের সাফল্যের গল্প পার হয়ে আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই আজ ২৭ বছরে! দর্শকের ভালোবাসাকে সঙ্গী করে সামনে আরও এগিয়ে যেতে চায় চ্যানেল আই। দেশের ইতিহাস, সংস্কৃতি, মানুষের সংগ্রাম ও স্বপ্নের কথা বিশ্বমঞ্চে তুলে ধরার অঙ্গীকার নিয়েই এগিয়ে যাচ্ছে চ্যানেল আই – হৃদয়ে বাংলাদেশ।

ট্যাগ: অনুষ্ঠানখবরচ্যানেল আইজন্মদিননাটকপ্রতিষ্ঠাবার্ষিকীসংবাদসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাব্বিশ পেরিয়ে সাতাশ বছরে চ্যানেল আই, জন্মদিনে যেসব আয়োজন

পরবর্তী

শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা উল্লসিত, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

একজন ব্যক্তি গভীর চিন্তাভাবনা করে থাকছেন, পেছনে লাল ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমার কর্মীদের ছুঁবেন না, প্রতিশোধ নিলে আমার ওপর নিন'

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT