২৪ বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। প্রথম প্রহরে রাত বারোটায় কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় বর্ণিল আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেন এ আয়োজনে। তাদের প্রত্যাশা, বরাবরের মতোই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে যাবে চ্যানেল আই।






