বাংলাদেশ

চ্যানেল আই বরাবরই নতুনের প্রতিনিধিত্ব করে: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক ও প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক ও প্রযুক্তি সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বরাবরই নতুনের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

তিনি বলেন, আমরা এখনও চেষ্টা করে চলেছি নতুনের মালা গাঁথতে। এখনও গণমানুষের জীবন যাপন থেকে শুরু করে প্রত্যশা প্রাপ্তির সম্মিলন ঘটানোর প্রয়াসের জায়গাতে আমরা একাট্টা হয়ে আছি। আছি সব ভালোর সঙ্গে।

চ্যানেল আইয়ের দুই যুগে পদার্পণ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

শাইখ সিরাজ বলেন, মানুষের জীবনের দিন ফুরোয় আর প্রতিষ্ঠানের জীবনকালে যোগ হয় অজস্র অভিজ্ঞতা। আমাদের ভালো লাগে প্রতি মুহূর্তের এগিয়ে যাওয়ার সঙ্গে গণমানুষকে অবিরাম সম্পৃক্ত করার সাফল্যে।

তিনি বলেন, সময় অনেক নতুনের সন্ধান দেয়। কিন্তু সব নতুন এসে প্রচলিত সবকিছুকে ম্লান করতে পারে না। সামাজিক মাধ্যমের ক্রমাগত উল­ম্ফনে মনে হতে পারে টেলিভিশনের মতো গণমাধ্যম সংশয়ে আছে, কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। একটি দেশের ও ভাষার গণমাধ্যম যখন জাতির নিজস্ব পরিচয় ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে, তখন বৈশ্বিক সামাজিক মাধ্যমগুলো যত ধোঁয়াই ওড়াক, তা কখনো গণমাধ্যমের নিজস্ব শক্তিকে ক্ষুন্ন করতে পারে না। আমরা আধুনিক তথ্য ও তাৎক্ষণিক যোগাযোগ মাধ্যমগুলোর সকল শক্তিকে বেশি বেশি গ্রহণ করি, শুধু দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে, কিন্তু সংবাদ বা অনুষ্ঠানের দায়বদ্ধতা ও গণমুখি বৈচিত্রের জায়গাতে বিনিয়োগ করি একই নিষ্ঠা।

শাইখ সিরাজ বলেন, পৃথিবীময় যারা চ্যানেল আই এর, তাদের সমন্বিত ভালোবাসাকেই ভাবি আমাদের শক্তি ও সাহস। সবাইকে দুই যুগে পদার্পণের শুভেচ্ছা।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আইয়ের জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…