অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন করা যাবে না, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীকে পরিবর্তন সম্ভব।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। ‘তিন শূন্য’ তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারবে তারা।
চাকরির পেছনে না ঘুরতে তরুণদের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, জীবনটা খুব ছোট। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।







