এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার পদে রদবদল হয়েছে। র্যাবের নতুন ডিজি হলেন একেএম শহিদুর রহমান এবং ঢাকার পুলিশ কমিশনার হলেন মাইনুল ইসলাম।
বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন অর রশীদকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে এবং ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পরে দেশের বিভিন্ন বাহিনী ও প্রশাসনের নানা পরিবর্তন দেখা গেছে।








