চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের মেধায় আস্থা রেখে মানসিক সাপোর্ট দেন: চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

শুরু হলো ২০২৩ সালের এসএসসি ও এসএসসি সমমানের পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘদিন শিক্ষাকতা পেশায় জড়িত ছিলেন দুই বাংলার আলোচিত এ অভিনেতা।

সেই অভিজ্ঞতা থেকে চঞ্চল নিজের ফেসবুকে পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছেন। সকালে চঞ্চল তার ফেসবুকে লিখেছেন, আজ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের যে সকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের সবার জন্য শুভকামনা।

‘আর যারা অভিভাবক তাদের জন্য দুটি কথা। আমরা কেউই মনে হয় এত ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি। যাতে সবাই তাদের সন্তানের কাছ থেকে গোল্ডেন জিপিএ আশা করতে পারি।’

অভিভাবকদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী বলেন, হয়তো অনেক কষ্ট করে ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে মানসিকভাবে সাপোর্ট দেন। কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে সেই সহযোগিতা করুন।

‘দয়া করে একটা কথা মনে রাখবেন শুধু একাডেমিক ভালো রেজাল্টই শেষ কথা নয়, তা দিয়ে পরিপূর্ণ মানুষও হওয়া যায় না। বরং সন্তানের আদর্শিক জায়গাটা ঠিক করে দিন, এটা অভিভাবক হিসাবে সবার প্রধান দায়িত্ব। আমার মনে হয় দেশে মেধাবী মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি।’

শিক্ষার্থী ও সন্তানদের উদ্দেশ্যে মনপুরা, আয়নাবাজি, তাকদীর খ্যাত অভিনেতা চঞ্চল বলেন, সারাবছর যাই করো না কেন, এই কটা দিন ফাঁকি না দিয়ে মনযোগ দিয়ে পরীক্ষা দাও। সব ভালো তার শেষ ভালো যার। শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে পড়ালেখার প্রয়োজন আছে।

Reneta

‘শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠাণ্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে। আবারও শুভকামনা। শেষবারের মত অভিভাবকদের বলছি, পরীক্ষার টেনশানে ওদের মাথা গরম হলেও আপনি মাথা ঠাণ্ডা রাখুন। গরম মাথায় ভালো কিছু হয় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিচঞ্চল চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT