চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পর মঞ্চে ফিরছেন চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মঞ্চ দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিলো এই সময়ের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর। দীর্ঘদিন নিয়মিত এই মাধ্যমে কাজ করেছেন। টেলিভিশনে পা রাখার পরই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সমান সাফল্য পেয়েছেন সিনেমাতেও।

টিভি-সিনেমার ব্যস্ততায় নিয়মিত মঞ্চে অভিনয়ের সুযোগ পাননি। সর্বশেষ এই অভিনেতাকে মঞ্চে দেখা গিয়েছিলো ২০২০ সালের মার্চে, আরণ্যকের ‘চের সাইকেল’ নাটকে। দুই বছরের বেশি সময়ে পর আবারও মঞ্চে দেখা যাবে চঞ্চলকে।

আরণ্যকের তুমুল জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’ এর দুইশো তম মঞ্চায়ন সামনে রেখে মঞ্চে ফিরছেন চঞ্চল চৌধুরী। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ‘রাঢ়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দু’দিনই মঞ্চে দেখা যাবে চঞ্চলকে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী জানান, ‘আরণ্যক’ নাট্যদলে আমার ২৫ বছর পার হয়ে গেছে। সেই ‘কালো দৈত্য’ মঞ্চ নাটক দিয়ে শুরু। তারপর ওরা কদম আলী, ইবলিশ, প্রাকৃতজনকথা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি, রাঢ়াঙ, চে’র সাইকেল, ঘুমের মানুষ, ঋণের সঙ, শত্রুগণ, ঐ আসের মতো কত কত মঞ্চ নাটক, পথ নাটকের কত শত প্রদর্শনীতে অংশ গ্রহণ। বিগত এই ২৫ বছরে কখনো মঞ্চের পেছনে কাজ করা, কখনো অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়ানো। আর এই ‘আরণ্যক’ নাট্যদল থেকেই নাট্যগুরু মামুনুর রশীদের কাছে অভিনয়ের হাতে খড়ি।

তিনি আরও বলেন, আরণ্যকের মূল মন্ত্র ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’-স্লোগানটি বুকে নিয়েই অভিনয়ের পথ চলা। অনেকগুলো নাটকের শত তম প্রদর্শনীতে অভিনয়ের সুযোগ হয়েছে আমার। সেই ধারাবাহিকতায় আগামী ১৭ এবং ১৮ নভেম্বর ‘রাঢ়াঙ’ এর ১৯৯তম এবং ২০০তম প্রদর্শনী মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমিতে। প্রায় ২ বছর পর আবার মঞ্চে দাঁড়াবো ‘রাঢ়াঙ’ নাটকে অভিনয়ের জন্য।

আরণ্যক নাট্যদলের দীর্ঘায়ু কামনা এই অভিনেতা বলেন, আরণ্যক থেকে অভিনয়ের যাত্রা শুরু করেছি এবং যেখানে এসে পৌঁছেছি, সেটাও আরণ্যকের কারণেই। আরণ্যকের পাদ-প্রদীপে আমার ঠাঁই হয়েছিল বলেই, আজ এত মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। দীর্ঘায়ু লাভ করুক আমার দল ‘আরণ্যক’। জয় হোক বাংলা নাটকের।

Reneta

শিল্পযাত্রার ৫০ বছর পূর্ণ করেছে ‘আরণ্যক’। এ উপলক্ষে দলটি বছরব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা করেছে। এ আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। জানা গেছে, বিশেষ প্রদর্শনী উপলক্ষ্যে চঞ্চল চৌধুরী ছাড়াও ‘রাঢ়াঙ’ এর মঞ্চায়নে দেখা যাবে অভিনেতা শামীম জামান, আখম হাসান ও জয়রাজকেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আখম হাসানচঞ্চল চৌধুরীনাটকমঞ্চমামুনুর রশীদরাঢ়াঙলিড বিনোদনশামীম জামানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT