চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের নেতৃত্বে যাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে চলা হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্যাট কামিন্সের নেতৃত্বে প্রাথমিক দল দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে ম্যাচগুলো। আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেয়ার শেষদিন নির্ধারিত ছিল রোববার। জমা দেয়া দলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগপর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।

‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার যাত্রা। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে প্রোটিয়া ও আফগানদের মুখোমুখি হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেছেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গতবছরের ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি দল গড়া হয়েছে। আশা করি পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকামিন্সচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT