চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মঞ্চে নেমেছে ভারত। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড মহারণের সবকিছু।

১০.৩০

চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০২ আসরে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শিরোপা জিতেছিল ভারত। দ্বিতীয় শিরোপাটি এসেছিল ২০১৩ আসরে। এবার রোহিত শর্মাদের হাতে উঠল আরও একটি শিরোপা।

কিউইদের হারিয়ে রোহিতের ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

১০.২৫

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড-২৫১/৭ (৫০)
ড্যারিল মিচেল ৬৩, মাইকেল ব্রেসওয়েল ৫৩*
বরুণ চক্রবর্তী-২/৪৫, কুলদীপ যাদব-২/৪০

ভারত-২৫৪/৬ (৪৯)
রোহিত শর্মা- ৭৬, শ্রেয়াস আয়ার- ৪৮
মাইকেল ব্রেসওয়েল-২/২৮, মিচেল স্যান্টনার২/৪৬

১০.২০

কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় শিরোপা ভারতের
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম শিরোপা জিতেছে ভারত। ফাইনালে তারা কিউইদের হারিয়েছে ৪ উইকেটে। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত।

১০.১৪

Reneta

শেষ হয়েও হচ্ছে না, সাজঘরে হার্দিক
শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ১২ রান। এ সময় নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। নিজের বলে ফিরতি ক্যাচ নিয়েছেন কাইল জেমিসন। ১৮ বল খেলে ১৮ রান করেছেন পান্ডিয়া।

৯.৩২

অবশেষে আয়ারের বিদায়
৪৪ রানে জেমিসন শ্রেয়াস আয়ারের ক্যাচ হাতছাড়া করলেও বেশিদূর এগোতে পারেননি এ ব্যাটার। ৪৮ রান করে মিচেল স্যান্টনারের বলে রাচীন রবীন্দ্রের হাতে বন্দী হয়েছেন। ভারত হারিয়েছে তাদের চতুর্থ উইকেট।

৯.২১

আয়ারকে জীবন দিলেন জেমিসন
খেলার গুরুত্বপূর্ণ মুহুর্তে শ্রেয়াস আয়ারের ক্যাচ ছেড়ে দিয়েছেন কাইল জেমিসন। ফিলিপসের বলে লং অনে ক্যাচ তোলেন আয়ার, ঠিকমত তালুবন্দি হলেও পরে তা ফসকে যায়। ৪৪ রানে জীবন পান আয়ার।

৮.৪৫

রোহিতকে বিদায় করলেন রাচিন
দুর্দান্ত খেলতে থাকা অধিনায়ক রোহিত শর্মাকে বিদায় করলেন রাচীন রবীন্দ্র। ২৭তম ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে যাওয়া বল বুঝতে পারেননি রোহিত, উইকেটকিপার টম ল্যাথাম বল ধরে স্টাম্পিং করেন। ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত।

৮.২৪

কোহলির বিদায়
ব্যাট হাতে দুর্দান্ত মাইকেল ব্রেসওয়েল বল হাতেও দুর্দান্ত শুরু করেছেন। ফাইনালে নিজের করা প্রথম বলেই কিংবদন্তি বিরাট কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন, দ্বিতীয় সাফল্য পায় কিউইরা।

৮.২০

উড়ন্ত ফিলিপস
নিউজিল্যান্ডের ফিলিপস শো চলছেই। শুভমন গিলের দেয়া প্রায় অসম্ভব এক ক্যাচ লুফে নিয়েছেন কিউইদের প্রথম উইকেট এনে দিয়েছেন ফিলিপস।

৮.১০

ভারতের দলীয় শতক
১৭ ওভারে দলীয় শতরানে পৌঁছেছে ভারত। ফিফটির রোহিত দেখেশুনে খেলছেন। তাকে ভালো সঙ্গ দিচ্ছেন ডানহাতি ওপেনার শুভমন গিল।

৭.৪৯

রোহিতের ফিফটি
ওপেনিংয়ে নেমে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে আসে তার এ ফিফটি যাতে পাঁচটি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।

৬.৪০

শুধু ছক্কা হাঁকাচ্ছেন রোহিত
২৫২ রানে শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে ছক্কার ফুলঝুরি ছড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাদের ইনিংসে মারা তিনটি ছক্কার তিনটিই মেরেছেন তিনি।

৬.৩৪

গিলকে জীবন দিলেন মিচেল
আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ম্যাট হেনরি ছাড়া বোলিংয়ে নেমে কিউইদের প্রথম উইকেটের সুযোগ এসেছিল সপ্তম ওভারে। শর্ট স্লিপে শুভমন গিল ক্যাচ দিলেও তা নিতে পারেননি ড্যারিল মিচেল। পরের বলে ছক্কা হাঁকান রোহিত শর্মা।

৬.৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জিততে ভারতের চাই ২৫২

৬.২৯

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড-২৫১/৭ (৫০)
ড্যারিল মিচেল ৬৩, মাইকেল ব্রেসওয়েল ৫৩*
বরুণ চক্রবর্তী-২/৪৫, কুলদীপ যাদব-২/৪০

৬.০৬

২০০ পার করে মিচেল আউট
নিউজিল্যান্ডের সংগ্রহ দুইশ পার করে আউট হয়েছেন দারুণ লড়াই করা ড্যারিল মিচেল। ১০১ বলে ৬৩ করে ফিরে গেছেন।

৬.০১

নিউজিল্যান্ডের ২০০
৪৫তম ওভারে এসে ২০০ ছুঁয়েছে নিউজিল্যান্ড, ৫ উইকেট হাতে রেখে।

৫.৩৩

ফিলিপসও আউট
বরুণ চক্রবর্তীর বলে কাটশট খেলতে গিয়ে বোল্ড আউট হয়েছেন গ্লেন ফিলিপস। ৫ উইকেট হারানোর মধ্য দিয়ে স্বীকৃত সব ব্যাটারকেও হারাল কিউইরা। স্কোর ১৬৫/৫ (৩৮)

৫.২৫

ফিলিপসকে জীবন দিলেন গিল
৩৬তম ওভারে জাদেজার শেষ বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন গ্লেন ফিলিপস। সেখানে থাকা শুভমন গিল ভালো চেষ্টা করেছিলেন কিন্তু বল হাতে রাখতে পারেননি।

৫.২০

৩৫ ওভার, দেড়শ রান
৩৫ ওভারে এসে দেড়শ রান পূর্ণ হয়েছে নিউজিল্যান্ডের। দুই ব্যাটার রানরেট এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।

৪.৪৬

ল্যাথামের বিদায়
টম ল্যাথামকে সাজঘরে পাঠিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২৪তম ওভারে জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ল্যাথাম, ৩০ বল খেলে করেন ১৪ রান।

৪.৪৩

ভারতের রিভিউ নষ্ট
ভারতের প্রথম রিভিউ নষ্ট হয়েছে টম ল্যাথামে। ২২তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় স্টাম্পে বল লাগেনি, নষ্ট হয় ভারতের প্রথম রিভিউ।

৪.৪০

৫০ বলে বাউন্ডার নেই
রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর ড্যারিল মিচেল একটি বাউন্ডারি মেরেছিলেন। এরপর ৫০ বল পার হলেও নিউজিল্যান্ড কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি। ২২ ওভার শেষে ৪ উইকেটে ১০৪ কিউইদের।

৪.৩০

শতক পেরিয়ে নিউজিল্যান্ড
২০তম ওভারে দলীয় শতরানে পৌঁছেছে নিউজিল্যান্ড। এ সময়ের মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। ক্রিজে আছেন টম ল্যাথাম ও ড্যারিল মিচেল।

৪.০৫

কুলদীপের দ্বিতীয় শিকার উইলিয়ামসন
রাচিন রবীন্দ্রকে আউট করার পরের ওভারে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দিয়েছেন কুলদীপ যাদব। উইলিয়ামসন ভারত স্পিনারের বলে সহজ ফিরতি ক্যাচ দেন, ১৪ বল খেলে করেন ১১ রান।

৩.৫৫

অবশেষে আউট রাচিন
১১তম ওভারে এসে কুলদীপ যাদবের বলে বিদায় নিয়েছেন বাঁহাতি ওপেনার রাচীন রবীন্দ্র। কুলদীপের বল বুঝতেই পারেননি। বেশকিছু চেষ্টার পর আউট হয়ে যান তিনি।

৩.৪৫

ভারতের প্রথম সাফল্য
ফিল্ডিংয়ে নেমে অষ্টম ওভারে প্রথম সাফল্যের দেখা পেয়েছে ভারত। বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেছেন উইল ইয়াং, করেছেন ১৫ রান।

৩.৪০

রাচিনকে ৪ বার আউটের সুযোগ
সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামির সামনে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন রাচিন রবীন্দ্র। আম্পায়ার সাড়া না দেয়ায় আউট হননি বাঁহাতি কিউই। পরের বলে সোজা ব্যাটে শামির হাতে ক্যাচ দিলেও নিতে পারেননি ভারত পেসার। অষ্টম ওভারের প্রথম বলে ওয়াইড বলে উইকেটের পেছনে ক্যাচ আউট দেন আম্পায়ার পল রেইফেল, রিভিউ নিয়ে বেঁচে যান রাচিন। পরের বলে লংঅনে ক্যাচ দিলেও তালুতে জমাতে পারেননি অনেকখানি দৌড়ে আসা শ্রেয়াস আয়ার।

৩.২০

রাচিনের ছক্কা-চার
আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া নিউজিল্যান্ডের ব্যাটে রান আসছে ধীরে। প্রথম তিন ওভারে ১০ রান আসলেও চতুর্থ ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা ও চার মেরেছেন রাচিন রবীন্দ্র।

২.৪৩

ভারত-রোহিতের টস হারের রেকর্ড
এই নিয়ে ভারত টানা ১৫ ম্যাচে এবং রোহিত শর্মা টানা ১২ ম্যাচে টস হারলেন।

২.৪১

যাদের নিয়ে ফাইনাল মহারণে নামল ভারত-নিউজিল্যান্ড

২.৩১

টস
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে ডেকেছে নিউজিল্যান্ড।

১.৩৮

জুনায়েদ লিখেছেন, ‘৭ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ভ্রমণ করেছে ৩ হাজার ২৮৬ কিলোমিটার। আর ভারত শূন্য কিলোমিটার। কেউ জিতেছে দক্ষতায়, কেউ জিতেছে সময়-সূচি দিয়ে।’

‘কেউ জিতেছে দক্ষতায়, কেউ জিতেছে সময়-সূচি দিয়ে’

১.৩২

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ঘিরে ৭ হাজার কোটির বাজি

১.২২

ভারতের দুঃখ ঘোচানো নাকি কিউইদের ২৫ বছর আগের স্মৃতি ফেরানো

১.০২

শিরোপা মহারণে ভারত-নিউজিল্যান্ড: পরিসংখ্যানে কে এগিয়ে

১২.৫৫

ফাইনাল থেকে অবসর নেবেন রোহিত?

১২.৪৩

ভারতকে হারিয়ে ২৫ বছর আগের স্মৃতি ফেরাতে চায় নিউজিল্যান্ড

১২.৩২

ভারতের ‘বাড়তি সুবিধা’ বুঝতে পারছেন না কোচ

১২.২৩

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভাসলে হিসাব কি?

১২.০৩

ফাইনালে হেনরিকে নিয়ে শঙ্কায় নিউজিল্যান্ড

১১.৪৭

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার যারা

১১.৩৩

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতউইলিয়ামসনকোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালদুবাইদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামনিউজিল্যান্ডপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT