চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে, পাকিস্তান-নিউজিল্যান্ডের কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্য নেই পাকিস্তানের। সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। সেই কিউইদের বিপক্ষেই আসরের উদ্বোধনী ম্যাচে নামবে স্বাগতিকরা। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে মুখিয়ে পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলার মতো নয়। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি দুটি লড়াইয়ে জয় পেয়েছে কদিন আগে।

বুধবার করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। সবশেষ কিউইদের বিপক্ষে হারলেও পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। তাছাড়া স্বাগতিক হিসেবেও ফেভারিট থাকবে।

ওয়ানডেতে দুদল মুখোমুখি হয়েছে ১১৮ বার। পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ৫৩ ম্যাচে। তিনটি ম্যাচের ফলাফল আসেনি। টাই হয়েছে এক ম্যাচে। পাকিস্তানের মাটিতে দুদলের মুখোমুখিতে কেবল আট ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। পাকিস্তান জিতেছে ২২ ম্যাচ।

অবশ্য পাকিস্তান পরিসংখ্যানে এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস চাঙ্গা। পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে (পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা) অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিউই তারাকা কেন উইলিয়ামসনও ফর্মের তুঙ্গে।

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত করেছেন। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ২২৫ রান করেন তিনি। ছিল একটি সেঞ্চুরি। ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, টম ল্যাথামদের মতো ব্যাটাররা আছেন কিউই দলে। বল হাতে মাইকেল ব্রেসওয়েল, উইলিয়াম ও’রোর্ক ও মিচেল স্যান্টনাররা দুর্দান্ত ফর্মে।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলে ইতিমধ্যে সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে কিউইরা। সেটি তাদের এগিয়ে রাখবে বলে মনে করছেন অন্যতম তারকা টম ল্যাথাম। উদ্বোধনী ম্যাচে নামার আগের দিন বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে আমরা কয়েকসপ্তাহ ধরে এখানে আছি এবং গত তিনবছর ধরে পাকিস্তানে বেশ কিছুটা খেলেছি।’

Reneta

অন্যদিকে পাকিস্তানের সালমান আলি আঘাও দারুণ ছন্দে আছেন। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এক সেঞ্চুরিতে ২১৯ রান করেছেন। সালমানের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ান ফর্মে আছেন। অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটার বাবর আজম ও ফখর জামানরাও ফর্মে আছেন। বল হাতে হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জ্যাকব ডাফি, উইলিয়াম ও‘রোর্ক ও ম্যাট হেনরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT