চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ২২৮ রান ঝুলিতে নিয়েও লড়াই করেছে টিম টাইগার্স। যদিও জয়টা পাওয়া হয়নি নাজমুল হোসেন শান্তদের। শুভমন গিলের সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হল বাংলাদেশের।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৯.৪ ওভারে ২২৮ রানে থামে টিম টাইগার্স। জবাবে নেমে ২১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

রানতাড়ায় নেমে ভারতকে দারুণ শুরু এনে শুভমন গিল ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন দুজনে। ৯.৫ ওভারে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। সাতটি চারে ৩৬ বলে ৪১ রান করেন ভারত অধিনায়ক। ১১২ রানে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। ৩৮ বলে ২২ রান করা বিরাট কোহলিকে ফেরান রিশাদ হোসেন।

Banglabid

১৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়াস আইয়ারকে ফেরান মোস্তাফিজুর রহমান। ১৭ বলে ১৫ রান করেন শ্রেয়াস। দলীয় ১৪৪ রানে অক্ষর প্যাটেলকে ফেরান রিশাদ। প্যাটেল ১২ বলে ৮ রান করেন। পরে গিল ও লোকেশ রাহুলের ৯৭ বলে ৮১ রানের অপ্রতিরোধ্য জুটিতে জয়ের বন্দরে নোঙর করে ভারত। নয়টি চার ও দুই ছক্কায় গিল ১২৯ বলে ১০১ রান করেন, এক চার ও দুই ছক্কায় রাহুল করেন ৪৭ বলে ৪১ রান।

টাইগার বোলারদের মধ্যে রিশাদ দুই উইকেট নেন। তাসকিন ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।

এরআগে ব্যাটে নেমে ৮.৩ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগে। দ্বিতীয় ওভারে শান্তও ফিরে যান শূন্য রান করে। ২৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে ফেরান মোহাম্মদ শামি। মিরাজ ১০ বলে ৫ রান করেন।

Reneta

৩৫ রানে আরও দুই ব্যাটারকে হারায় লাল-সবুজের দল। অক্ষর প্যাটেলের বলে তানজিদ তামিম ফিরে যান ২৫ বলে ২৫ রান করে। পরের বলেই গোল্ডেন ডাক মারেন মুশফিকুর রহিম।

হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। খাদের কিনারা থেকে টেনে তোলার পথে রেকর্ড গড়েন দুজনে। ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয়-জাকের ২০৬ বলে ১৫৪ রান তোলেন। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ডটা ছিল সাউথ আফ্রিকার মার্ক বাউচার ও জাস্টিন কেম্পের। ২০০৬ সালে মোহালিতে ১৮৭ বলে ১৩১ রান তুলেছিলেন দুজনে।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ বল খেলার রেকর্ডও এটি। সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল জাকের আলি ও মাহমুদউল্লাহর। গত ডিসেম্বরে ১৫০ রান করেছিলেন দুজনে। ষষ্ঠ উইকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের। ২০১৮ সালে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫৩ বল খেলে ১২৮ রান করেছিলেন তারা।

৪২.৪ ওভারে দলীয় ১৮৯ রানে জাকেরকে ফিরিয়ে ওয়ানডেতে নিজের দুইশতম উইকেট পূর্ণ করেন মোহাম্মদ শামি। চারটি চারে জাকের ১১৪ বলে ৬৮ রান করেন। পরে রিশাদকে নিয়ে আরও ২৫ রান যোগ করেন হৃদয়। ৪৫.৩ ওভারে ২১৪ রানে ফিরে যান রিশাদ। ২টি ছক্কা ও এক চারে ১২ বরে ১৮ রান করেন রিশাদ।

২১৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। তানজিম সাকিব ফিরে যান রানের খাতা খোলার আগেই। পরে তাসকিনকে নিয়ে ছয়টি চার ও দুটি ছক্কায় ১১৪ বলে সেঞ্চুরি করেন হৃদয়। ৩৪তম ম্যাচে এসে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। এর আগে ৯৬ রানে অপরাজিত ইনিংস ছিল তার সর্বোচ্চ।

৪৮.৪ ওভারে ২২৮ রানে তাসকিনকে ফিরিয়ে পঞ্চম শিকার তুলে নেন শামি। পরে ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন হৃদয়। দুই ছক্কা ও ছয়টি চারে ১১৮ বলে ১০০ রান করেন টাইগার ব্যাটার। বাংলাদেশ থামে ২২৮ রানে।

ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫ উইকেট নেন। হর্ষিত রানা তিনটি এবং অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জাকেরদুবাইবাংলাদেশভারতলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT