চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের নাৎসি স্যালুট, টটেনহ্যামকে ৪৩ লাখ জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের কিছু সমর্থক নাৎসি স্যালুট দিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সেটি স্বীকার করে নেয়ার পর নিষেধাজ্ঞায় পড়েছে। সঙ্গে দলটির সমর্থকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করা হয়েছে।

জরিমানার অংশ হিসেবে টটেনহ্যামকে ৩০ হাজার ইউরো পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ লাখ টাকার বেশি। ইউরোপীয়ান গভর্নিং বডির কাছে এ অর্থ দিতে হবে। এছাড়া ক্লাবটিকে উয়েফার প্রতিযোগিতায় অ্যাওয়ে সমর্থকদের কাছে এক ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা ও জরিমানার পরও টটেনহ্যামকে আরও জরিমানা গুণতে হবে। ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়দের দিকে সমর্থকরা বস্তু ছুঁড়ে মারায় আরও ২,২৫০ ইউরো বা সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দিতে হবে ক্লাবটিকে। জরিমানার প্রতিক্রিয়ায় টটেনহ্যাম জানিয়েছে, নাৎসি স্যালুট দেয়া ওই সমর্থকদের খুঁজে পেয়েছে তারা।

ঘটনার পর টটেনহ্যাম বিবৃতিতে বলেছে, ‘ক্লাব উয়েফার তদন্তে, সাথে জার্মান পুলিশ এবং পরে মেট্রোপলিটান পুলিশের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমরা নিশ্চিত করতে পারি যে, ফ্রাঙ্কফুর্ট ভক্তদের প্রতি নাৎসি স্যালুট দেয়ার অভিযোগে ৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং ক্লাবের নিষেধাজ্ঞা নীতির অধীনে তাদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

‘ক্লাব সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিয়েছে। তথাকথিত ভক্তদের ঘৃণ্য আচরণ কোনভাবেই আমাদের ক্লাব এবং সমর্থকদের মূল্যবোধের প্রতিফলন নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলউয়েফাচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামন্যাৎসিফ্রাঙ্কফুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

মে ৫, ২০২৬

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মে ৫, ২০২৬

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

মে ৫, ২০২৬

আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT