ফুটবল

রিয়ালের বিপক্ষে খেলতে ‘ভয় পান না’ লেইপজিগ কোচ

লেইপজিগ কোচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেইপজিগের কোচ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে ফুটবল সম্পর্কিত ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুন্দেসলিগায় সময়টা ভালো যাচ্ছে না আরবি লেইপজিগের। শেষ পাঁচ ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে মার্কো রোজের দল। এবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে রেকর্ড ১৪ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদের। তবে ছন্দে থাকা রিয়ালকে তার দল ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছেন লেইপজিগ কোচ মার্কো।

শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির রিয়ালের মুখোমুখি হবে লেইপজিগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

গত মৌসুমে প্রতিযোগিতাটির গ্রুপপর্বে দেখা হয়েছিল দু’দলের। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে হারলেও নিজেদের মাঠে রিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল লেইপজিগ।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ৪৪ বর্ষী রোজ বলেছেন, ‘আমরা কোনকিছুতেই ভয় পাই না, ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি। গত মৌসুমে আমরা এই ম্যাচটির জন্য পরিশ্রম করেছিলাম এবং সেটির ফল পেয়েছিলাম।’

‘ম্যাচের দিন মাঠে নিজেদের সেরাটা দিতে চাই এবং সুযোগ কাজে লাগাতে চাই। প্রথম লেগে ভালো ফলের জন্য বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ও দখলে রাখতে চাই। আমরা কাউকে ভয় করছি না।’

বিষয়:আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ লেইপজিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…