ফুটবল

মাঠটা ভালো ছিল না, নিখুঁত ছিল না পিএসজিও

নেইমার পিএসজির জার্সি পরে ফুটবল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার পিএসজির জার্সি পরে ফুটবল মাঠে খেলছেন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও ম্যাক্কাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে পিএসজি। দলের বাজির তিন সেরা তাস, মহাতারকা লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপে পেয়েছেন গোল।

এমন জয়েও ফ্রেঞ্চ জায়ান্টদের পারফরম্যান্স নিখুঁত ছিল না বলছেন এমবাপে। ম্যাচের ভেন্যু স্যামি ওফার স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল না বলেও মন্তব্য এসেছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার থেকে।

‘মাঠটা ভালো ছিল না। তবে এটা কোনো অজুহাত হতে পারে না। বিরতির পর আমরা মানিয়ে নিতে পেরেছিলাম। যার ফলে আমরা সেটার মূল্য পেয়েছি।’

৫ অক্টোবর বেনফিকার বিপক্ষে আসরের তৃতীয় ম্যাচ খেলবে পিএসজি। পর্তুগিজ ক্লাবটি বুধবার জুভেন্টাসকে হারিয়ে টানা দুই জয়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সমান ৬ পয়েন্ট তুলেছে। এমন প্রতিপক্ষকে বড় দল হিসেবেই সমীহ করছেন এমবাপে।

‘আমরা যেভাবে খেলি সে অনুযায়ী ফলাফল পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আমাদের সামনে কিছু বড় ম্যাচ আসছে।’

বিষয়:এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…