ফুটবল

বায়ার্নের সামনে পিএসজি, রিয়ালের মুখোমুখি লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ও রাউন্ড অব ১৬ কাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও রাউন্ড অব ১৬ এর কাপের ছবি, যা ফুটবল প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজির নকআউট পর্ব যে কঠিন কোনো প্রতিপক্ষের বিপক্ষে হতে চলেছে তা অনুমেয় ছিল। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে বায়ার্ন মিউনিখকে পেয়েছে মেসি-নেইমারদের ক্লাব। শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে গত মৌসুমের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

সোমবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ আসরের ড্রতে ম্যানসিটি প্রতিপক্ষ পেয়েছে লেইপজিগকে। বেনফিকা-ক্লাব ব্রুগে, টটেনহ্যাম-এসি মিলান, ফ্রাঙ্কফুর্ট-নাপোলি, ইন্টার-পোর্তো ও চেলসির বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড।

আগামী বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখে প্রথম লেগে মুখোমুখি হবে দলগুলো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতি লেগ বসবে ৭ মার্চ। সব দলের একদিনে খেলা হলেও ঠিক কখন শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

শেষ ষোলোয় কে কার মুখোমুখি

আরবি লেইপজিগ-ম্যানচেস্টার সিটি
ক্লাব ব্রুগে-বেনফিকা
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
এসি মিলান-টটেনহ্যাম
ফ্রাঙ্কফুর্ট-নাপোলি
বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি
ইন্টার-পোর্তো
পিএসজি-বায়ার্ন মিউনিখ

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ নিয়ন পিএসজি বায়ার্ন রিয়াল মাদ্রিদ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…