ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন রোনালদো!

রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য প্রস্তুত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো একটি জার্সি ধরে আছেন, যা তার নাম ও নম্বর সহ, তিনি প্রস্তুত চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছা ঘিরেই মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের টানাটানি শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মৌসুমের মাঝ পথে ছিন্ন হয়ে গেছে বন্ধন। ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সিআর সেভেন এখন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। তাতেও নাকি তার চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা টিকে থাকছে। আল-নাসেরের সঙ্গে চুক্তির একটা শর্ত বাঁচিয়ে রেখেছে সেই স্বপ্ন।

প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড ও সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের সৌদি মালিকানাধীন। নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবছর কোয়ালিফাই করে ফেললে তাদের জার্সিতে মাঠ মাতাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। আল-নাসেরের সঙ্গে চুক্তির একটি ধারাতে আছে এমনই।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিনে এখন নিউক্যাসল। ১৭ ম্যাচে পয়েন্ট ৩৪। মৌসুম শেষে শীর্ষ চারে থাকতে পারলেই হবে বাজিমাত। চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে ক্লাবটির। সেটা হলে আগামী বছরই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন রোনালদো।

বিষয়:আল-নাসের চ্যাম্পিয়ন্স লিগ নিউক্যাসল ইউনাইটেড রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…