চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার শেষ হল প্লে-অফের প্রথম লেগ। কারাবাগ এফকেকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শক্তিমত্তায় পিছিয়ে থাকা বোডো/গ্লিমটের কাছে ৩-১ গোলে হেরেছে গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলান।

নরওয়ের হিমশীতল অবহাওয়ায় নিজেদের মেলে ধরতে পারেনি ইতালিয়ান জায়ান্ট ইন্টার। বোডো/গ্লিমটের মাঠে সন্ড্রে ব্রুনস্টাড ফেটের গোলে ২০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে পিও এসপোসিটো ম্যাচে সমতা ফেরান। ১-১এ শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর হোঁচট খায় মিলান। ৬১ মিনিটে বোডো/গ্লিমটকে লিড এনে দেন জেনস হাউজ। ৬৪ মিনিটে ক্যাসপার ওয়ার্স্ট হোগের গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের ক্লাবটি।

আজারবাইজানের ক্লাবের ঘরের মাঠে ৪ গোল করেছেন অ্যান্টনি গর্ডন। ম্যাচের তৃতীয় মিনিটে নিউক্যাসলকে লিড এনে দেন তিনি। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেনম্যালিক থিয়াও। ৩২ মিনিটে সফরকারীরা পেনাল্টি পেলে গর্ডন গোল করেন, তার এক মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৪৫ মিনিট শেষে যোগ করা সময় নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন গর্ডন। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে কারাবাগের ব্যবধান কমান এলভিন কাফারকুলিয়েভ। ৭২ মিনিটে ইংলিশ ক্লাবটির স্কোরবোর্ডে ষষ্ঠ গোল যোগ করেন জ্যাকব মারফি।

প্যাট্রিক শিকের জোড়া গোলে অলিম্পিয়াকোসের মাঠে জয় পেয়েছে বেয়ার লেভারকুসেন। ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। বিরতির পর ৬০ মিনিটে লেভারকুসেনকে লিড এনে দেন প্যাট্রিক। ৬৩ মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।

‎একই রাতে ক্লাব ব্রুগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অসাধারণ এক প্রত্যাবর্তনে ড্র করেছে। পেনাল্টি থেকে জুলিয়ান আলভারেজ ম্যাচের অষ্টম মিনিটে লিড এনে দেন স্প্যানিশ ক্লাবটিকে। ৪৫ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে অ্যাটলেটিকোর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডেমোলা লুকম্যান। ৫১ মিনিটে ব্যবধান কমান রাফেল ওনিডিকা। ৬০ মিনিটে নিকোলো ট্রেসোল্ডি গোল করলে সমতায় ফেরে ব্রুগে। ৭৯ মিনিটে জোয়েল অর্ডোনেজ নিজের জালে বল জড়ালে ম্যাচে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের শিষ্যরা। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান ক্রিস্টোস জোলিস। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

Reneta

‎২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গড়াবে প্লে-অফের দ্বিতীয় লেগ। দুই লেগ মিলিয়ে জয়ী দল জায়গা করে নেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে। যেখানে অপেক্ষা করছে লিগপর্ব থেকে আসা প্রথম আট দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসললিড স্পোর্টসলেভারকুসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT