চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, তবুও ইউনাইটেডের অভিযান শেষ হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের কাছে হার ও গ্যালাতাসারের বিপক্ষে এফসি কোপেনহেগেনের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপপর্বেই আসর থেকে ছিটকে গেলেও রেড ডেভিলদের অভিযান এখনো শেষ হয়নি বলে দাবি করেছেন দলটির কোচ এরিক টেন হাগ।

‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করা ইউনাইটেড এর আগে কারাবাও কাপ থেকেও ছিটকে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা দলটির সামনে থাকা খেলাগুলোতেই দৃষ্টি রাখছেন ডাচম্যান।

‘বাস্তবতা হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পয়েন্ট নেই। দল হিসেবে আমরা হতাশ। একজন কোচ হিসেবে আমি হতাশ। আমাদের আরও ভালো করা উচিৎ ছিল। সামনে ভালো খেলার জন্য এখনো অনেক কিছু অবশিষ্ট আছে। আমরা এখন অবশ্যই প্রিমিয়ার লিগে দৃষ্টিপাত করতে পারি।’

Banglabid

‘আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। তাই আমাদের টেবিলের সেরা চারে থাকতে এবং পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তারপর আমাদের এফএ কাপ আছে। অনেক ম্যাচ খেলার জন্য রয়েছে।’

চলতি মৌসুমে ১২ ম্যাচে হারের স্বাদ পেয়েছে ইউনাইটেড। এর মধ্যে সাতটিই ঘরের মাঠে হেরেছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হ্যারি ম্যাগুয়ের ও লুক শ’র ইনজুরি। বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচে এই দুই ডিফেন্ডার পেশিতে আঘাত পান। আগামী রোববার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি তারা মিস করতে পারেন।

টেন হাগ অবশ্য হাল ছাড়তে নারাজ। বললেন, ‘আমরা এমন খেলোয়াড়দের হারাচ্ছি যারা আমাদের খেলায় অত্যন্ত নির্ধারক হয়ে পার্থক্য তৈরি করতে পারেন। যাদের নিয়ে খেলতে চাই, আমরা এমন খেলোয়াড় সবসময় পাই না। এটা অবশ্য অভিযানের একটি অংশ।’

Reneta

‘এখন আমি আপনাকে একটা কারণ দেখালেও এটিকে অজুহাত হিসেবে দেখবেন না। কারণ দলের সবাই না থাকলেও আমাদের এখন জিততে হবে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্যবস্তু হবে লিভারপুল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ

পরবর্তী

এপিক গেমসের সঙ্গে আইনি লড়াইয়ে হারলো গুগল

পরবর্তী
এপিক গেমস ও গুগল প্লে স্টোরের লোগো দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এপিক গেমসের সঙ্গে আইনি লড়াইয়ে হারলো গুগল

অভিনেতা আন্দ্রে ব্রাওর, চলে গেলেন এমি পুরস্কারজয়ী অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT